বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনের ঘটনায় দুই বাংলাদেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতারকৃত দুই ব্যক্তির নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।
রাহুলের বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে এবং আলমগীরের বাড়ি ঢাকাতে। এসটিএফের দাবি অনুযায়ী, শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা রোড থেকে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা বনগাঁ এলাকায় এক জনের কাছে আশ্রয় নিয়েছিল এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে জানা গেছে।