ঢাকায় মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মির্জা আব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা। আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
অভিযোগ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ছিলেন। নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে হেরে যান। এরপর তিনি মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
সর্বশেষ ৫ মার্চ নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এসব বক্তব্য মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করা হয়।
মির্জা আব্বাস নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলেন, ‘দুষ্টুমি করবা না’। তিনি ইচ্ছাকৃতভাবে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়।