গুগলের নতুন সিকিউরিটি আপডেটে ১২৯টি নিরাপত্তা দুর্বলতা সংশোধন

গুগল সম্প্রতি অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা আপডেট জারি করেছে, যেখানে ২০২৬ সালের মার্চ মাসের আপডেটে ১২৯টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধান করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কোয়ালকম চিপসেট চালিত ফোনগুলো বিশেষভাবে হ্যাকারদের কবলে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি এড়াতে দ্রুততম সময়ে নতুন সিকিউরিটি প্যাচ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

গুগল এবং চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম উভয়েই জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই ব্যবহারকারীর ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। এই ‘জিরো-ডে’ সমস্যার কারণে ডিভাইসের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়াসহ ফোনটি অচল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।

গুগলের সিকিউরিটি বুলেটিন অনুযায়ী, এবারের আপডেটটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড়। এতে প্রায় ১২৯টি সুরক্ষা সংক্রান্ত ত্রুটি সংশোধন করা হয়েছে। এর মধ্যে কোয়ালকমের একটি নির্দিষ্ট কম্পোনেন্টের উচ্চমাত্রার ঝুঁকি সমাধান করা হয়েছে, যা ব্যবহারকারীদের অজান্তেই তাদের ফোনে সাইবার আক্রমণের পথ খুলে দিতে পারত।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে হ্যাকিংয়ের ঝুঁকি থেকে বাঁচতে নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা কেবল শখ নয়, বরং এটি একটি জরুরি প্রয়োজনীয়তা। অ্যানড্রয়েড ফোন আপডেট করার নিয়ম হলো, ফোনের Settings অপশনে যাওয়া, System Update বা Software Update এ ট্যাপ করা, Check for update বাটনে ক্লিক করা এবং আপডেট উপলব্ধ থাকলে তা ডাউনলোড করে Install করা এবং ফোনটি একবার Restart বা রিবুট করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *